খালেদা জিয়া বাঙালির চেতনাকে ধারণ করেন না : তথ্যমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দল বাঙালির চেতনাকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
এদিন সকাল সাড়ে ৮টার দিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব সাংবাদিকদের সামনে বলেন, আওয়ামী লীগ একুশের চেতনাকে ধ্বংস করেছে।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের বক্তব্য আসলে তার বেলায় প্রযোজ্য। এ দেশের সমস্ত বাঙালির চেতনা, বাঙালির অর্জন সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আর বিএনপি বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করেছে। মুক্তিযুদ্ধের বিরোধীদের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারীদের নিয়ে রাজনীতি করে তারা।
‘মহান একুশে ফ্রেব্রুয়ারির এ দিনে আমাদের প্রত্যয় হচ্ছে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ যোগ করেন ড. হাছান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছেন। তিনি গতকাল ঘোষণা করেছেন, আমাদের লক্ষ্য জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ভাষাকে প্রতিষ্ঠা করা।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন