ঘরেই তৈরি করুন স্পাইসি ফ্রায়েড চিকেন
শিশুর বায়না মেটাতে, ঝটপট অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া যে কোনো আড্ডায় স্পাইসি ফ্রায়েড চিকেন তৈরি করতে পারেন। রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার বদলে ঘরে তৈরি করে খাওয়াই বেশি স্বাস্থ্যকর। কিন্তু সঠিক রেসিপি জানা না থাকলে খেতে সুস্বাদু হবে না। চলুন তবে জেনে নেয়া যাক স্পাইসি ফ্রায়েড চিকেন তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : মুরগির মাংস- ৮ টুকরা, আদা ও রসুন বাটা- ১ চা চামচ, সয়াসস- হাফ চা চামচ, টমেটো কেচাপ- ১ চামচ, মরিচের গুঁড়া- ২ চা চামচ, গোল মরিচের গুঁড়া- হাফ চা চামচ, লবণ- সামান্য, ময়দা- ৩ টেবিল চামচ, কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ, সয়াবিন তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন : প্রথমে মাংসের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব উপকরণ একসাথে মাখিয়ে মাংস ম্যারিনেট করুন। একটি বড় প্যানে তেল গরম করে নিন। ডুবো তেলে এক এক করে মাংসের টুকরাগুলো দিয়ে দিতে হবে। এরপর মাঝারি আঁচে চিকেন ফ্রাইগুলো সোনালি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ভাজা হয়ে গেলে তুলে কিচেন টিস্যুর উপরে রেখে তেল ঝরিয়ে নিন। এরপর পছন্দের যেকোনো সসের সঙ্গে পরিবশেন করুন। এটি ফ্রায়েড রাইসের সঙ্গেও খাওয়া যায়।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত