ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিরিয়ানি খেতে চাইলেন নুসরাত, জুটল অশ্লীল মন্তব্য


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ১:২৭

বিরিয়ানি খেতে চেয়েই বিপদে পড়লেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। টুইটারে প্রিয় খাবার নিয়ে মজাদার একটি পোস্ট করেন তিনি। সঙ্গে একটি ব্যয়ামের ছবি দিয়েছিলেন। আর তাতেই যত বিপত্তি। জিমের একটি ক্যান্ডিড শট টুইটারে শেয়ার করেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, নুসরাত জিমের পোশাক পরে আছেন। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রয়েছেন জিমের অপর প্রান্তে। নিজের চোখের চাহনি নিয়ে নুসরাত নিজেই মজা করে লিখেছিলেন, 'আই সি বিরিয়ানি ওভার দেয়ার।'

এই পোস্টের কমেন্ট বক্সে প্রথমদিকে মজার মজার কমেন্ট পড়তে শুরু করে। কেউ বলেন, 'হায়দরাবাদ আসুন, এখানে দারুণ বিরিয়ানি পাওয়া যায়।' কেউ আবার তার রূপের প্রশংসা করেন।

তবে আচমকাই ঘটনার মোড় ঘুরে যায়। বেশ কিছু আপত্তিকর মন্তব্য ভেসে আসতে শুরু করে নেট পাড়ায়। শত শত অশ্লীল মন্তব্য পড়তে শুরু করে। অনেকে কমেন্ট বক্সে কুরুচিকর ছবি পোস্ট দিয়েছেন। যদিও এ নিয়ে পাল্টা উত্তর দেননি নুসরাত। 

তবে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মধ্যে অশ্লীল মন্তব্য করার ট্রেন্ড অনেকটাই বেড়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে