পরিপূর্ণ সুখ দিতে না পারলে সম্পর্ক স্থায়ী হয় না: অনন্যা
সময়ের সঙ্গে কমছে সম্পর্কের স্থায়ীত্ব। এখনকার ছেলে-মেয়েদের সম্পর্ক খুব একটা স্থায়ী হয় না। সেটা যদি বিয়ের আগে প্রেম-ভালোবাসার হয়, তাহলে তো আরও বেশি ঠুনকো। কিন্তু কেন? ঠিক কী কারণে তরুণেরা এক সম্পর্কে স্থির থাকে না? কেন তারা একের পর এক নতুন সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে?
বিষয়টি নিয়ে নিজের অভিমত জানালেন বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তার মতে, এখনকার তরুণ প্রজন্ম একাধিক সম্পর্কে জড়াতে ভালোবাসে। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক সহজতর হয়ে গেছে। যার ফলে নতুন মানুষের সঙ্গে আলাপ করার সুযোগও বেশি। কোনো সম্পর্ক যদি পরিপূর্ণ সুখ দিতে না পারে, তাহলে সেই সম্পর্কে তরুণ প্রজন্ম স্থির হয় না।
তাই বলে তরুণদের এমন মানসিকতাকে খারাপ ভাবার যৌক্তিকতা নেই বলেও দাবি করেছেন অনন্যা। তার ভাষ্য, ‘সম্পর্ক যদি পূর্ণ সুখ বা তৃপ্তি না দিতে পারে, তাহলে সেই সম্পর্কে মানুষ কেন থাকবে!’
সম্পর্কের স্থায়ীত্বের ক্ষেত্রে ভালোবাসা ও ও ভালোলাগার পার্থক্য বোঝাও জরুরি বলে জানান অনন্যা। ছোটবেলার স্মৃতি হাতটে তিনি জানান, ছোটবেলায় তিনি শাহরুখ খানকে অনেক পছন্দ করতেন এবং স্বপ্ন দেখতেন তেমন কাউকেই প্রেমিক হিসেবে পাবেন। কিন্তু বড় হওয়ার পর তিনি বুঝতে পারেন, কেবল ভালো লাগলেই কেউ স্থায়ী সঙ্গী হতে পারেন না।
সম্পর্কের জটিল সমীকরণ নিয়েই সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডে অভিনীত সিনেমা ‘গেহরাইয়া’। যেখানে তার সঙ্গে আছেন দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধৈর্য্য। সিনেমাটি নির্মাণ করেছেন শকুন বাত্রা।
এমএসএম / এমএসএম
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী