নিত্যপণ্যের বাজার তদারকিতে মার্চে মাঠে নামবে বিশেষ টিম
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাজার তদারকিতে মার্চ থেকে মাঠে নামবে বিশেষ টিম। পুরো রোজার মাসজুড়ে এই টিম বাজার তদারকির কাজ করবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর বিভিন্ন বাজার (পাইকারি ও খুচরা) সমিতির নেতাদের সঙ্গে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
তিনি বলেন, ঢাকা সিটির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চারটি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে থাকবে ৬টি। এছাড়া ৬৪ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসাররা আছেন, তারাও থাকবেন।
রোজায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যায় জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের মজুদ পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় আছে। তেলের যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে, তা ঈদের দিন পর্যন্ত বলবৎ থাকবে।
জামান / জামান
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'
সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক
রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২
বিশ্ব মান দিবস আজ
দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১