ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সাইবার বুলিং প্রতিরোধে তারকারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ১:৫২

আন্তর্জাতিক দিবস ‌‘স্টপ সাইবার বুলিং ডে’ উপলক্ষ্যে ক্রেয়ন ম্যাগের আয়োজনে ‘নো: অ্যান এন্ড টু ক্যাম্পেইন’-এ অংশগ্রহণ করেছেন একাধিক তারকা। যাদের মধ্যে রয়েছেন মেহের আফরোজ শাওন, রাফিয়াথ রশিদ মিথিলা, পিয়া জান্নাতুল, জিনাত শানু স্বাগতা, জুনায়েদ ইভান, এলিটা করিম, সীঁথি সাহা, নাদেদজা সুলতানা আর্নিক, নেহরিন মোস্তফা, অন্তু করিম, মিশু চৌধুরী এবং বুলবুল টুম্পা। 

ভিডিওর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উদ্দেশ্যে পৌঁছে দিয়েছেন তাদের সতর্কবার্তা। ২০১৬ সাল থেকে প্রতিবছর জুন মাসের তৃতীয় শুক্রবার পালিত হয় দিনটি। সেই হিসাবে এই বছর দিবসটি পালিত হয়েছে ১৮ জুন।

সাইবার বুলিং এই মুহুর্তে অনলাইন ব্যবহারকারীদের জীবনে এক ভয়াবহ সমস্যার নাম। এর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে স্টপ সাইবার বুলিং ডে। 

ভিডিও বার্তায় এলিটা করিম জানান, তিনি সাইবার বুলিং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কোনো নেতিবাচক খবর বা মন্তব্য শেয়ার করেন না। এগুলো শেয়ারের ফলে এই বুলিংকারীরা উৎসাহ পায়।

অন্যদিকে পিয়া জান্নাতুল বলেন, ‘আজকে আমি হয়তো সাইবার বুলিংয়ের প্রতিবাদ করতে পারি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ নারীরাই এটা পারে না। অপরাধী যেই হোক, অপরাধীকে অপরাধী বলতে শিখুন। ভিক্টিমকে অপরাধী বানাবেন না।’
 
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে রেডিও টুডেতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ টক শো। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, রাফিয়াথ রশিদ মিথিলা এবং সাংবাদিক জ ই মামুন। 

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে