সহজেই তৈরি করুন চিকেন ভাপা পিঠা
মিষ্টি পিঠার পাশাপাশি ঝাল পিঠা খেতেও অনেকেই পছন্দ করেন। বিশেষ করে বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে ঝাল কোনো খাবার না রাখলে যেন তৃপ্তি হয় না। তেমনই জিভে জল আনা এক পিঠা হলো চিকেন ভাপা পিঠা। চিকেনের পুর দেয়া এই পিঠার স্বাদ একবার খেলেই মুখে লেগে থাকবে সব সময়। অনেকটা মোমোর মতো দেখতে এই পিঠা খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন।
আসুন জেনে নেই চিকেন ভাপা পিঠা তৈরির সহজ রেসিপি-
রুটির ডো’র জন্য উপকরণ : ১. ময়দা আড়াই কাপ, ২. লবণ স্বাদমতো, ৩. পানি পরিমাশমতো। ডো তৈরি করে আধাঘণ্টা ঢেকে রাখতে হবে।
পুর-এর জন্য যা যা লাগবে : ১. চিকেন কিমা ২ কাপ, ২. পেয়াজ কুচি আধা কাপ, ৩. তেজপাতা ২টি, ৪. আস্ত জিরা আধা চা চামচ, ৫. আদা বাটা আধা চা চামচ, ৬. তেল ২ টেবিল চামচ, ৭. হলুদ গুঁড়া আধা চা চামচ, ৮. মরিচ গুঁড়া আধা চা চামচ, ৯. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, ১০. গরম মসলার গুঁড়া আধা চা চামচ, ১১. রসুন বাটা আধা চা চামচ।
পদ্ধতি : প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল গরম করে তেজপাতা ও আস্ত জিরা ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ২ মিনিট ভেজে আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এর ফলে কাঁচা গন্ধ থাকবে না। এবার এর মধ্যে গুঁড়া মসলা দিয়ে মুরগির কিমা মিশিয়ে দিন। মুরগি থেকে পানি বের হবে। সে পানিতেই মাংসের কিমা সেদ্ধ হয়ে যাবে। এরপর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
পানি না শুকানো পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝুরঝুরে হয়ে গেলে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে মুরগির পুর। এবিার ময়দার ডো থেকে রুটি তৈরি করে নিন। রুটির মাঝখানে মুরগির পুর দিয়ে চাকু দিয়ে কেটে রুটির চারপাশে কেটে দিতে হবে। পুরের উপর একটার পর একটা কাটা অংশ উঠিয়ে চারদিক থেকে পুর ঢেকে দিন।
অনেকটা মোমোর মতো দেখতে হবে চিকেন ভাপা পিঠাগুলো। সবগুলো পিঠার উপরে একটি করে লবঙ্গ গেঁথে দিলে দেখতে সুন্দর লাগবে। সবগুলো পিঠা তৈরি হলে ভাপে দিতে হবে। যে পাত্রে পিঠাগুলো ভাপে দেবেন, সেখানে আগে থেকেই তেল ব্রাশ করে নিতে হবে। তাহলে পিঠাগুলো পাত্রের গায়ে আর লেগে যাবে না।
এভাবে ১৫-২০ মিনিট পিঠাগুলো ভাপ দিলেই হবে। ব্যাস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের চিকেন ভাঁপা পিঠা। চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন এই পিঠা।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন