তারুণ্যের মডেল এবং অভিনেতা এম আরিফিন বাপ্পি
মডেল এবং অভিনেতা এম আরিফিন বাপ্পির শৈশব কাল কেটেছে ফরিদপুর বোয়ালমারী শেখর গ্রামে۔ পড়াশোনার ফাকে বেসরকারি চ্যানেল এ ফ্যাশন শো এর পাশাপাশি তিনি বিভিন্ন ব্রান্ডের বিলবোর্ড এবং টিভিসি এর কাজ করেছেন۔ ৬ফিট উচ্চতার অধিকারী এই সুদর্শন মডেল সম্প্রতি নাটকে অভিনয়ের সাথে যুক্ত হয়েছেন۔ তিনি বলেন, যখন খুব ছোট ছিলাম তখন খালি নিজে নিজে ভাবতাম কবে যে টাকা ইনকাম করব! আর ভাবতাম কবে বড় হব! আজ সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমিও বড়, সাথে স্বপ্নগুলোও বড় হতে শুরু হল। ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আমি পুলিশ হব, মানুষের সেবা করব।۔ একদিন সিমি সিকদার নামে আমার এক মিডিয়ার বন্ধুর সাথে মিরপুরের এক রেস্টুরেন্ট এ আড্ডা দিচ্ছিলাম ,হঠাৎ করে একজন সামনে আসলো আর আমার বন্ধুকে ডেকে বলল তোমার বন্ধু কি কাজ করবে নাটকে? সিমি আমাকে জিজ্ঞেস করল কিরে তুই কী অভিনয় করবি? পরে তো আমি অনেক খুশি আমি বলেছি আমি করব ২০১৭ সালে সেপ্টেম্বর এ আমি প্রথম নাটকে কাজ করি পরিচালক রুমান রুনির টেলিফিল্ম 'অন্ধজনে অন্ধক্ষনে' এই টেলিফিল্ম এ কাজ করার পর থেকে আমার স্বপ্ন গুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করল ।একদিন আমি ভালো কাজ করবো এরকম একটা আত্মবিশ্বাস জন্মালো ।তারপর নাট্য পরিচালক সীমান্ত সজল এর ‘বর্ণমালার মিছিলে’ কাজ করলাম, সৌমিত্র ঘোষ ইমন এর একক নাটক ‘মিস্টার বেচারা’করলাম।۔এছাড়া বেশ কিছু শর্টফিল্মেও অভিনয় করেছি মাদার্স ডে, ভালোবাসা পতাকার গল্প, ব্ল্যাকমেইল ।ইনশাআল্লাহ এই ঈদ এ আপনাদের জন্য ভাল কিছু নিয়ে আসবো ।নিজেকে নিয়ে মিডিয়াতে আমার একটা স্বপ্ন আছে। মিডিয়াতে আমি ভাল একটা পজিশন করতে চাই অভিনয় আর মডেলিং এর মাধ্যমে। সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে চাই,আপনারা আমার জন্য দোআ করবেন।
এমএসএম / এমএসএম
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’