ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ করেছে বাংলাদেশ : শাহরিয়ার ‍আলম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৭:১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। নেলসন মুলিন্স নামে একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, প্রতি মাসে ২০ হাজার ডলারে প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। আশা করি প্রতিষ্ঠানটি দুই দেশের সম্পর্ক গভীর ও বেগবান করতে সহায়তা করবে।

গত মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ওঠাতে মার্কিন আদালতে মামলা করবে বাংলাদেশ। তিনি বলেন, মামলা লড়‍ার জন্য প্রতিনিধি নিয়োগ চূড়ান্ত পর্যায়ে। আমরা তিনটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। এখান থেকে সবচেয়ে ভালো পরামর্শ আমরা গ্রহণ করব। অন্যদিকে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ র‌্যাব নিয়ে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা চায় না। বাংলাদেশ যথেষ্ট পরিমাণে যোগ্য এ ইস্যুটি নিজে সামলাতে। 

জামান / জামান

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২

বিশ্ব মান দিবস আজ

দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি