চোখের যে ৬ সমস্যা হতে পারে ক্যান্সারের লক্ষণ
বেশিরভাগ ক্যানসারে আক্রান্ত রোগীই প্রথমদিকে প্রাণঘাতী এই রোগের বিষয়ে টেরই পান না। যখন ক্যান্সার কোষ ছড়িয়ে পড়তে থাকে, ঠিক তখনই নানা শারীরিক সমস্যার লক্ষণের কারণে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে ক্যানসার।
বর্তমানে বিশ্বব্যাপী ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। অনিয়মিত জীবনযাপন থেকে শুরু করে অ্যালকোহল, ধূমপানসহ নানাবিধ কারণে ফুসফুস, ব্রেস্টসহ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগই।
অনেকেই ক্যান্সারের নাম শুনলেই ভয়ে গুটিয়ে পড়েন। আসলে এ রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা। এই রোগ নিয়ে যত কম কথা বলবেন, ততই কিন্তু সবাই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার অসুখটি এখন বাড়ছে। আমাদের জীবনযাত্রার কিছু ভুলত্রুটি এই সমস্যা ডেকে আনছে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগ নিয়ে সতর্ক থাকতে হবে।
যেহেতু ক্যান্সার একবার ধরা পড়লে তার চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তাই যত দ্রুত রোগটি শনাক্ত করা যাবে, ততই রোগীর সুস্থতা নিশ্চিত হবে। ক্যান্সার শরীরে বাসা বাঁধলে বেশ কয়েকটি লক্ষণ শরীরে দেখা দেয়। যা সাধারণ ভেবে অনেকেই অবহেলা করেন।
তাই শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে যে কোনো সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না। এর মাধ্যমেই কিন্তু আপনি প্রাথমিক পর্যায়েই ক্যান্সার শনাক্ত করতে পারবেন।
জানেন কি, শরীরে ক্যান্সার বাসা বাঁধলে চোখেও এর প্রভাব পড়ে। এ কারণেই চোখে বেশ কয়েকটি লক্ষণ ফুটে ওঠে। এক্ষেত্রে বহু মানুষের চোখের দৃষ্টি ঝপসা হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসে টিউমার হলেও চোখের দৃষ্টি ঝাপসা হয়। এমনকি চোখে ব্যথাসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
২০২০ সালের একটি গবেষণা বলছে, চোখের বেশকিছু সমস্যা যেমন- চোখে কম দেখা, চোখে ঝপসা দেখা, ব্যথা, চোখে কোনো স্পট ঘুরে বেড়ানো, চোখে ফুলে যাওয়া, চোখ জ্বালা করা ইত্যাদি দেখা দিলে কেউ অবহেলা করবেন না। কারণ চোখের এই ৬ লক্ষণ শরীরের কোনো ক্যানসার টিউমারের কথাও বলতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, ফুসফুসের ক্যান্সারের মতোই ব্রেস্ট ক্যান্সার হলেও চোখে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চোখ জ্বালা করা, চোখ থেকে ক্রমাগত পানি পড়া, চোখ গোলাপি হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এমনকি প্রোস্টেট ক্যান্সারেও এই লক্ষণ দেখা দিতে পারে। তাই চোখের কোনো সমস্যাকে অবহেলা করবেন না।
ক্যান্সার হলে চোখে সমস্যা দেখা দেয়ার মূল কারণ হলো অপরিবটাল মেটাস্টিটিস। এক্ষেত্রে বেশকিছু ক্যান্সার বেড়ে গেলে চোখের আশপাশেও প্রভাব ফেলে। তখন দেখা দেয় নানা সমস্যা।
যদিও এসব ক্ষেত্রে ক্যান্সার হয়তো চোখে ছড়ায় না, তবে এর লক্ষণ পৌঁছায়। সাধারণত স্তন, ফুসফুস ও প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সমস্যা চোখে পৌঁছে যায়। তবে সবার ক্ষেত্রেই যে সবগুলো লক্ষণ প্রকাশ পাবে, তা কিন্তু নয়।
জামান / জামান
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ
রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?