ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সতর্ক করলেন নুসরাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১২:৪৮

কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সবাইকে সতর্ক করছেন। আবহাওয়া অনুকূলে না থাকায় ঘূর্ণিঝড় ইয়াস আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সবাইকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের এই নেত্রী।

এ নিয়ে নুসরাত সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি বলেন,‌‌ ‘বঙ্গবাসীকে আমার তরফ থেকে আবেদন করছি আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমরা একটা বড় সাইক্লোনের মুখোমুখি হতে যাচ্ছি। সবাইকে অনুরোধ করব, আপনারা বাড়ি থেকে বের হবেন না।’

এ সময় বিভিন্ন দিক নির্দেশনাও দেন নুসরাত। তিনি বলেন, ‘ইলেকট্রিক্যাল ল্যাম্পপোস্ট থেকে দূরে থাকবেন, মোবাইল এবং ইমারজেন্সি লাইট চার্জ করে রাখবেন। যদি মনে হয় আপনার বাড়ির কোনও ক্ষতি হতে পারে তাহলে পরিবারসহ আমাদের যে সাইক্লোন রিলিফ শেল্টার ও ক্যাম্প রয়েছে সেখানে চলে যাবেন।’

তিনি এলাকাবাসীকে আরও বলেন, ‘লোকাল নেতা ও কাউন্সিলরের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। যদি কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে গিয়ে জানান। আমরা সকলে একসঙ্গে মিলে এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছি। আপনারা সুস্থ থাকবেন, স্ট্রং থাকবেন। দেখবেন আমরা ঠিক পারব এই বিপর্যয়ের সঙ্গে লড়তে।’

সাদিক পলাশ / সাদিক পলাশ

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি

ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ

গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে

সুস্থতার পথে কল্পনা

ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা

দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান

১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা

স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও

পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা

কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি

অপেক্ষায় ম্রুণাল ঠাকুর, ৯ মাসে নেই কোনও ছবি অভিনেত্রীর