জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা
জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ, অবদান রাখা ও নেতৃত্বের জন্য ভূয়সী প্রশংসা করেছেন সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ শাহিদ। গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রশংসা করেন আব্দুল্লাহ শাহিদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশগ্রহণ, তাৎপর্যপূর্ণ অবদান ও ফলপ্রসূ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ শাহিদ।
সাধারণ পরিষদের সভাপতি বলেন, এ মুহূর্তে বাংলাদেশ ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি, পিসবিল্ডিং কমিশনের চেয়ার এবং আইএমআরএফের কো-ফ্যাসিলেটেটর হিসেবে দায়িত্ব পালন করছে। যা বাংলাদেশের সামর্থ্য ও নেতৃত্বের বহিঃপ্রকাশ।
ড. মোমেন বর্তমানে সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন। ১ মার্চ তিনি জাতিসংঘের মহিসোপান সীমা বিষয়ক কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের এ সংক্রান্ত সংশোধিত তথ্যাদি উপস্থাপন করবেন।
জামান / জামান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির