লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেয়া হবে আজ : স্বাস্থ্য সচিব
গণটিকাদান কার্যক্রমের মাধ্যমে একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে আজ (শনিবার) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, প্রথম ডোজের জন্য এক কোটি টিকা দেয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি দেয়া হবে আজ। বিরতিহীনভাবে আজ চলবে এই টিকা কার্যক্রম। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রচুর মানুষ টিকা নিতে এসেছেন। সন্ধ্যা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।
আগামীকালও (রোববার) টিকাদান কার্যক্রম চলবে কিনা- এমন প্রশ্নের জবাবে লোকমান হোসেন মিয়া বলেন, এখনই বলা যাবে না। পরিস্থিতি দেখে সন্ধ্যার পর আমরা সিদ্ধান্ত নেব।
এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হকসহ ঢামেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জামান / জামান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২
বিশ্ব মান দিবস আজ
দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ