আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়বে
গত কয়েকদিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা এখন আর নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী তিনদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা একদিন আগে ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, শনিবার সকালফ ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।
এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমএসএম / এমএসএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২
বিশ্ব মান দিবস আজ
দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ