আজ-কালের মধ্যে নতুন ইসি গঠন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চার নির্বাচন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন আজ শনিবার বিকেলে অথবা আগামীকাল রোববার হতে পারে। এজন্য আজ সরকারি ছুটির দিন বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অফিস করবেন।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রজ্ঞাপন জারি হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, শনিবার তারা অফিস করবেন। অফিস শেষে বোঝা যেতে পারে নতুন ইসি গঠনের তালিকা কখন চূড়ান্ত হবে।
বঙ্গভবনের অন্য এক কর্মকর্তা জানান, সিইসিসহ পাঁচ সদস্যের নতুন ইসি রাষ্ট্রপতি চূড়ান্ত করে শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে পারেন। এর পর আজ বা আগামীকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে।
গত বৃহস্পতিবার সার্চ কমিটির পাঁচ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে ১০ জনের নামের তালিকা তুলে দেন। এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে।
গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করা হয়। ৬ ফেব্রুয়ারি কমিটির নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তিপর্যায়ে আগ্রহীদের কাছে নাম দেয়ার অনুরোধ করেছিল। ১৪ ফেব্রুয়ারি ৩১৬ জনের নামের তালিকা প্রকাশ করে কমিটি। তবে বিএনপিসহ ১৭টি রাজনৈতিক দল নামের তালিকা জমা দেয়নি।
জামান / জামান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২
বিশ্ব মান দিবস আজ
দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ