ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাবা দিবসে দেখা যাবে ‘শেষ বিকেলের গল্প’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ৪:২৯

আগামীকাল (২০ জুন) বিশ্ব বাবা দিবস। আর এই দিনকে সামনে রেখে তরুণ নির্মাতা জুবায়ের ইবনে বকর নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘শেষ বিকালের গল্প’। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। তার মেয়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

রেনুকা প্রায় ২০ বছর পর লন্ডন থেকে ঢাকা এসেছে। উঠেছে খালার বাসায়। নিজের দেশটাকে অপূর্ব লাগছে তার। খালা পরম যত্নে বুকে টেনে নেয় রেনুকাকে। হঠাৎ খাবার টেবিলে সে জানতে পারে তার বাবা তারিক খান বেঁচে আছে। অথচ ছোটবেলা থেকেই রেনুকা জানত তার বাবা মারা গেছে। এই কারণেই তার মা লন্ডনে এক ব্রিটিশকে বিয়ে করেন। তারিক খান সেই সময় খ্যাতিমান লেখক ছিলেন। হঠাৎ এক মানসিক রোগে তার জীবনটা বদলে যায়।

পুরাতন এক প্রকাশকের সাহায্যে হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করে রেনুকা। তার সন্দেহ শত্রু পক্ষ তাকে মারার জন্য এই মেয়েকে পাঠিয়েছে। রেনুকা অনেক বুঝিয়ে বাবার বাসায় ঢুকে বাবাকে স্বাভাবিক করার চেষ্টা করে। অনেক বুঝিয়ে বাবাকে নিয়ে বাইরে যায়। আর তখনই ছিনতাইকারীরা হামলা করে তার বাবার ওপর। তারিক খান ভুল বোঝেন রেনুকাকে। বের করে দেন বাসা থেকে। রেনুকা লন্ডনে যাওয়ার দিন তারিক খান তার সামনে এসে দাড়ায়। তারিক খান আবার লিখতে পারছে, চিনতে পেরেছে মেয়েকে। রেনুকা আর লন্ডন যায় না। থেকে যায় বাবা নামক গাছের ছায়ায়।

জানা যায়, রোববার (২০ জুন) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ‘শেষ বিকেলের গল্প’।

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে