ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

জাহ্নবীর রূপের আগুনে পুড়ছেন ভক্তরা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ৩:৪৫

বলিউডের রুপের রানী ছিলেন শ্রীদেবী। তার সুযোগ্য কন্যা জাহ্নবী কাপুর। রূপ-লাবণ্যে মায়ের ছাপ পেয়েছেন। আবার পেশা হিসেবেও বেছে নিয়েছেন অভিনয়। এখন জাহ্নবী হিন্দি সিনেমার তরুণ তারকা।

সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয় জাহ্নবী। ইনস্টাগ্রামে তার অনুসারী সাড়ে ১৫ মিলিয়ন। আকর্ষণীয় সব ছবি-ভিডিও পোস্ট করে মাতিয়ে রাখেন সেই অনুসারীদের। আরও একবার নিজের রূপের আগুনে ভক্তদের হৃদয় পুড়িয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি আবেদনময়ী ভঙ্গিমায় তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন জাহ্নবী। ডুবন্ত সূর্যকে পেছনে রেখে বসে আছেন তিনি। তার পরনে সাদা ক্রপ টপ, ডেনিম প্যান্ট। আর তাকিয়েছেন মা শ্রীদেবীর মতো গভীর ও মায়াবী চোখে।

ব্যাস, এতেই কুপোকাত ভক্তরা। রাতারাতি ছবিগুলো ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। কেবল ইনস্টাগ্রামেই তার ছবিগুলো পছন্দ করেছে ১৩ লাখের বেশি অনুসারী। তাও আবার মাত্র এক দিনে! হাজার হাজার মন্তব্য তো রয়েছেই।

বলিউডের তরুণ নায়িকাদের মধ্যে অনেকখানি এগিয়ে জাহ্নবী কাপুর। ইতোমধ্যে একাধিক আলোচিত ও সফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে যেমন দক্ষতার ছাপ ফেলছেন, আবার শরীরী আবেদনেও মাতিয়ে যাচ্ছেন দর্শকদের।

নানা প্রাপ্তি আর প্রশংসার ভিড়ে বিতর্কেও জড়িয়েছে জাহ্নবীর নাম। ভারতের বহুল আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সখ্য ছিল বলে জানা যায়। ২০০ কোটি রুপির প্রতারণায় জড়িত সুকেশ নাকি জাহ্নবীকে ১৮ লাখ রুপির উপহার দিয়েছিলেন। যদিও বিষয়টি এখনো ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তের আওতায় রয়েছে।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী