গণটিকার দ্বিতীয় দিনে টিকা নিলেন ২৮ লাখ মানুষ
দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তিনদিনের বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে রোববার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশে প্রায় ২৮ লাখ ডোজ (২৭ লাখ ৯৩ হাজার ১১৭ ডোজ) টিকা দেয়া হয়েছে। এরমধ্যে টিকার প্রথম ডোজ ১১ লাখ ৩৩ হাজার ৭৭৫, দ্বিতীয় ডোজ ৭ লাখ ৭৪ হাজার ৪৩৮ ও বুস্টার ডোজ নেন ৮৪ হাজার ৯০৪ জন।
২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকাদান কর্মসূচির প্রথম দিনে ১ কোটি ২০ লাখ ডোজের বেশি টিকা দেয়া হয়। এটি একদিনে টিকাদানের বিশ্ব রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওইদিন সারাদেশের লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা দেন। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ আজ সোমবার পর্যন্ত দুদিন বাড়ানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তী সময়ে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোব্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।
২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের (২০২২ সাল) ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ২০ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৮০৫ ডোজ টিকা দেয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৮৩১, দ্বিতীয় ডোজ ৮ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩৮৯ ও বুস্টার ডোজ ৩৭ লাখ ১৮ হাজার ৫৮৫।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির