১৪ বছরের কম বয়সীদের কাজে নিয়োগে নিষেধাজ্ঞা
আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ১৪ বা ১৫ হোক, শিশুদের কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেয়া যাবে না। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এর আগে আইএলওর সাতটি কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এছাড়া আরও সাব-সিডিয়ারি ৩৫টি কনভেনশনও স্বাক্ষর করেছে। এখানে ১৩৮ নম্বর যে কনভেনশন, এটি বিশেষ গুরুত্ব বহন করে। এটি ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ স্বাক্ষর করেছে।
তিনি বলেন, বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে। সুতরাং ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। তবে এখানে বলা হয়েছে, কোনো দেশের যদি আর্থ সামাজিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে তারা বয়স কমাতে চায়, তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর নিচে নয়।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির