বুধবার ঢাকা-লন্ডন প্রতিরক্ষা সংলাপ
প্রথমবারের মতো প্রতিরক্ষা সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ ও লন্ডন। বুধবার (২ মার্চ) ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে ঢাকার পক্ষ থেকে সম্পর্ক জোরদারে গুরত্ব দেয়া হবে। অন্যদিকে লন্ডন প্রতিরক্ষা খাতে আরও সম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২ মার্চ প্রতিরক্ষা বৈঠকে অংশ নিতে ব্রিটেন থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছেন। সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক নেতৃত্ব দেবেন। অন্যদিকে, লন্ডনের পক্ষে দেশটির প্রতিরক্ষা দপ্তরের মহাপরিচালক ডমিনিক উইলসন নেতৃত্ব দেবেন।
কূটনৈতিক সূত্র বলছে, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সংলাপে আঞ্চলিক ও বৈশ্বি নিরাপত্তা পরিস্থিতি, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের সামিরক অবস্থানের মতো বিষয়গুলো উঠে আসতে পারে। সংলাপে ব্রিটেনের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়েও প্রস্তাব আসবে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্র আরো জানাচ্ছে, প্রতিরক্ষা সংলাপের শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই ঢাকায় আসার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তরের এক প্রতিমন্ত্রীর। প্রতিমন্ত্রী তার সফরে দেশটি থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসবেন।
গত বছরের নভেম্বরের শুরুর দিকে লন্ডন সফররত অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ভার্চুয়াল অনুষ্ঠানে জানিয়েছিলেন, যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এরমধ্যে দুটি বাংলাদেশে তৈরি হবে আর তিনটি যুক্তরাজ্যে। যুক্তরাজ্য বাংলাদেশে জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ করবে বলেও জানান তিনি।
লন্ডন থেকে দেশে ফেরার পর অবশ্য তিনি এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যাওয়ার পাশাপাশি খুব সংক্ষিপ্ত উত্তরে জানিয়ে দেন, ‘এমন বক্তব্য তিনি দেননি।’
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির