ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (১ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে। বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
পিটার ডি হাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যবসায় বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রীতি অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে খুব তাড়াতাড়ি নিজের পরিচয়পত্র পেশ করবেন নতুন এই রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আশা করছি পিটার হাস ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ইস্যুতেও গুরুত্ব দেবেন। কারণ, মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাণিজ্য নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে কূটনীতিক হিসেবে ভারতের মুম্বাইসহ বিদেশের আরো চারটি মিশনে কাজ করেছেন পিটার হাস। ইংরেজির পাশাপাশি ফরাসি ও জার্মান ভাষায় দক্ষতা তার রয়েছে।
জামান / জামান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির