পাউরুটি দিয়ে তৈরি করুন সুস্বাদু মালাই রোল
পাউরুটি প্রায় সব বাড়িতেই কেনা হয়। বিশেষ করে সকালের নাস্তায় পাউরুটি না থাকলে চলে না অনেকেরই। কেউ জ্যাম মাখিয়ে খেতে ভালোবাসেন, কেউ আবার কলা দিয়ে বা দুধে ভিজিয়ে। কিন্তু এই পরিচিত পাউরুটি দিয়েই তৈরি করা যায় মজাদার সব খাবার। চলুন জেনে নেয়া যাক পাউরুটি দিয়ে মালাই রোল তৈরির রেসিপি-
মাওয়ার জন্য যা লাগবে : গুঁড়া দুধ- ১/২ কাপ, ঘি- ২ টেবিল চামচ, চিনি- ২ টেবিল চামচ, তরল দুধ- ১/২ কাপ।, রাবড়ি দুধের জন্য যা লাগবে, তরল দুধ- ২ কাপ, কনডেন্সড মিল্ক- ১/৪ কাপ, এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ, জাফরান ভেজানো দুধ- ২ টেবিল চামচ, গুঁড়া দুধ- ১/৪ কাপ।
ডেকোরেশনের জন্য যা লাগবে : চেরি ও পেস্তা বাদাম- পরিমাণমতো, পাউরুটি- ১০ স্লাইস।
যেভাবে তৈরি করবেন : ফ্রাইপ্যানে বাটার দিন গরম হতে দিন। বাটার গলে গেলে তাতে তরল দুধ দিয়ে জাল দিন। দুধ ফুটে উঠলে চিনি দিয়ে নাড়ুন। এবার এতে গুঁড়া দুধ দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে প্যান থেকে উঠে আসলে মাওয়া নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হলে ১০টি রোল তৈরি করে রাখুন। রাবড়ি দুধ তৈরি করার জন্য তরল দুধ, কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে জাল দিন। এবার তাতে জাফরানে গোলানো দুধ মিশিয়ে দিন। দুধ ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।
এবার প্রয়োজনমতো পাউরুটি নিয়ে চারপাশের বাদামি অংশ কেটে বাদ দিন। তারপর আগে থেকে তৈরি করে রাখা মাওয়ার রোল পাউরুটির মাঝখানে দিয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিন। একইভাবে সবগুলো রোল তৈরি করে নিন। গার্নিশের জন্য মালাই রোলের দুই পাশে পেস্তা বাদাম কুচি এবং মাঝখানে চেরি দিন। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। ঠান্ডা হলে বের করে পরিবেশন করুন।
জামান / জামান
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে