ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যাচ্ছে: পরীমণি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ৪:১২

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জীবনে সবচেয়ে সুন্দর সময় যাচ্ছে এখন। বিয়ে করেছেন, সন্তান মা হতে যাচ্ছেন, আবার সিনেমার কাজেও আছে ব্যস্ততা। সব মিলিয়ে স্বর্ণালী সময় পার করছেন নায়িকা।

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে পরীর নতুন সিনেমা ‘মুখোশ’-এর প্রিমিয়ার। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সাংবাদিক ও সিনেমা অঙ্গনের মানুষদের নিয়ে সিনেমাটি দেখেছেন তিনি। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হন পরী। তখনই উঠে আসে তার নতুন জীবনের প্রসঙ্গ।

হাস্যোজ্বল মুখে পরীমণি বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যাচ্ছে। অনুভূতি তো প্রকাশ করা যায় না। তাই ঠিক বোঝানো যাবে না, কেমন আছি।’

‘মুখোশ’ সিনেমায় একজন সংবাদকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এর গল্প প্রসঙ্গে পরী বলেন, ‘পুরো জার্নিটাই মুখোশ উন্মোচনের। আমি দর্শকদের বলতে চাই, আপনারা হলে আসুন। দেখুন কিসের মুখোশ উন্মোচন করেছি। ঠিকঠাকভাবে করতে পেরেছি কিনা।’

প্রিমিয়ার শেষে ‘মুখোশ’ সিনেমার প্রশংসা করেছেন অনেকেই। সিনেমাটির নির্মাতা ইফতেখার শুভ বলেন, ‘শেষ পর্যন্ত বাধা পেরিয়ে আমার প্রথম সিনেমা মুক্তি দিতে পারছি। করোনার কারণে এতোদিন মুক্তি দিতে পারিনি। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি দেখবেন এবং তাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাদের জানাবেন। প্রিমিয়ারে যারা ছিলেন সবাই প্রশংসা করছেন, এটা বেশ ভালো লাগছে।’

শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি ও জিয়াউল রোশান। নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন ইফতেখার শুভ। প্রযোজনায় ব্যাচেলর ডট কম প্রডাকশন।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। সেই খবর তারা প্রকাশ্যে আনেন গত ১০ জানুয়ারি। একই দিন পরী জানান, তিনি অন্তঃসত্ত্বা। এরপর গত ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রাজ-পরী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বর্তমানে শুটিং থেকে বিরতিতে আছেন নায়িকা। তবে রাজ যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ‘কাজলরেখা’ নামের সেই সিনেমার শুটিং শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। 

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী