ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রোমা‌নিয়ায় পৌঁছেছেন সেই ২৮ না‌বিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১০:১

ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছেছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শ‌নিবার (৫ মার্চ) রাজধানীর প্রেসক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশনের সা‌বেক চেয়ারম্যান সি এম তোফায়েল সামীর স্মরণে এক সভা শে‌ষে সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান তি‌নি।

ড. মো‌মেন ব‌লেন, উদ্ধারকৃত ২৮ জন নাবিককে আমরা রোমা‌নিয়ায় নি‌য়ে এসে‌ছি। এখন রোমানিয়ায় অবস্থান করছেন। শিগগিরই তারা দেশে ফেরত আসবেন। ২৮ না‌বি‌কের স‌ঙ্গে নিহত না‌বি‌কের লাশ দে‌শে ফেরত আনা হ‌বে কিনা- জান‌তে চাই‌লে মো‌মেন ব‌লেন, এটা আমি বল‌তে পারব না। বাংলা‌দে‌শি জাহাজের ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

গত বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির জীবিত ২৮ নাবিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে ওই জাহাজটি। বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি রুশ হামলার শিকার হয়। এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।

জামান / এমএসএম

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে