জাতীয় পাট দিবস আজ
আজ ৬ মার্চ, জাতীয় পাট দিবস। এবার পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবসের মূল অনুষ্ঠান এবং জেডিপিসি চত্বরে ৬-৮ মার্চ তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন।
এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হচ্ছে। এছাড়াও পাট সংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক দেয়া হবে।
পুরস্কার পাচ্ছে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান : পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক হিসেবে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম জাকির হোসেন।
সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি মো. সাহানুর আলম সান্টু, সেরা পাট উৎপাদনকারী চাষি মো. আ. রাজ্জাক প্রাং, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল রাণু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান করিম জুট স্পীনার্স লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি, বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান জনতা জুট মিলস লিমিটেড।
এছাড়া বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (নারী) কোহিনুর ইয়াছমিন ও বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ) মো. আব্দুল হাকিম।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির