করোনা ঠেকাতে ভারতে এবার করোনা দেবীর পূজা
করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে খারাপ সময় পার করছে ভারত। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে দৈনিক মৃত্যু রয়েছে চার হাজারের ওপরে, দৈনিক সংক্রমণের সংখ্যাও আড়াই লাখের আশেপাশে। এই অবস্থায় করোনার হাত থেকে বাঁচতে শুরু করা হয়েছে ‘করোনা দেবী’র পূজা।
তৈরি করা হয়েছে পুরো মন্দির। বিশেষ প্রার্থনা সহযোগে ঢাকঢোলের সঙ্গে পূজা করা হচ্ছে করোনা দেবীর। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। সেখানে কামাটচিপুরী আধিনাম মন্দিরে বসানো হয়েছে ‘করোনা দেবী’র মূর্তি।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মূল শহরের বাইরে অবস্থিত এই মন্দিরে রয়েছে দেড় ফুট লম্বা গ্রানাইট শিলায় নির্মিত ‘করোনা দেবী’। সাজানো হয়েছে ঘন কেশে লাল রঙের পোশাকে।
মন্দিরের এক সেবাইত জানান, ‘এই মারণাত্মক রোগকে একমাত্র করোনা দেবীই কাবু করতে পারেন। দেবীকে সন্তুষ্ট করতে ৪৮ দিনের বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে মন্দিরে। যদিও লকডাউন মেনে জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হবে না।’
মন্দিরের ম্যানেজার আনন্দ ভারতী বলেন, ‘রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে দেব-দেবীর শরণাপন্ন হওয়া বহু বছরের রীতি। প্লেগ মারিয়াম্মন মন্দিরের স্থাপন যেমন একটি উদাহরণ।’ বহু সাধনার পর মন্দির স্থাপনেই করোনার প্রতিকার খুঁজে পেয়েছেন তিনি।
করোনা মহামারি রুখতে মন্দিরে স্থাপন করা ‘করোনা দেবী’
প্রসঙ্গত, বিংশ শতাব্দীর শুরুতে তামিলনাড়ুতে প্লেগ ছড়িয়ে পড়ে। প্লেগ মারিয়াম্মন মন্দির স্থাপন করে সেখানে সেসময় প্রার্থনা করা হতো।
‘করোনা দেবী’র ওপর ভরসা রাখছেন স্থানীয়রাও। আর তাই এই মন্দিরে আয়োজন করা হবে যজ্ঞও।
তবে করোনা দেবীর মন্দির ভারতে এই প্রথম নয়। করোনা দেবীকে নিয়ে এটি ভারতের দ্বিতীয় মন্দির। গত বছর কেরালার কোল্লমা জেলায় এক পুরোহিত তার বাড়িতে করোনা তাড়াতে এমনই এক দেবীর মন্দির স্থাপন করেন।
মন্দিরের পুরোহিত বার্তাসংস্থা এএনআই’কে বলেন, ‘আমরা অব্যাহত ভাবে করোনা দেবীর পূজা করছি যেন তিনি আমাদের ওপর দয়া দেখান এবং ভাইরাসের হাত থেকে আমাদেরকে মুক্তি দেন।’
ভারতে করোনা মহামারির তাণ্ডব চলছেই। শুক্রবার (২১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। এর মাধ্যমে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২০৯ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে।
রিয়াদ / রিয়াদ
খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য
হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
৩৯টি দেশের অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের নীতি বাতিল করলেন আদালত
ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প
সম্ভাব্য ভাঙন ঠেকাতে দলের সব কমিটি ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস
শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত
ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া
সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়