অভিনেত্রীকে অশ্লীল মেসেজ করে নৃত্য পরিচালকের ছেলে গ্রেপ্তার
নৃত্য নির্দেশক এবং সাজ সহায়ক প্রসাদ বিদপের ছেলে অ্যাডাম বিদর গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডাম বিদর অশ্লীল মেসেজ পাঠিয়ে হেনস্থা করছেন এক অভিনেত্রীকে। অ্যাডামের বিরুদ্ধে বেঙ্গালুরুর ইন্দিরা নগর পুলিশ স্টেশনের অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তাকে অ্যাডামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি সেই অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠান অ্যাডাম। দু’জনের কথোপকথন সংক্রান্ত সব তথ্য ইতোমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই নারী।
প্রসঙ্গত, ওই অভিনেত্রী নিজেও মাদক সেবনের অভিযোগে বছর দুয়েক আগে গ্রেপ্তার হয়েছিলেন।
অ্যাডামের বাবা প্রসাদকে ফ্যাশন দুনিয়ার পথ প্রদর্শক বলা হয়। পরিবেশ রক্ষার কাজেও তিনি সক্রিয়। তবে ছেলের কারণে বিতর্কে জড়াল তার নাম। এ বিষয়ে যদিও এখনো মুখ খোলেননি তিনি।
এমএসএম / এমএসএম
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’