ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২২ বিকাল ৫:৫৫

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করেন।

দ্বিপাক্ষিক সফরকালে উভয় দেশই বিদ্যমান সম্পর্ককে গভীর রাজনৈতিক সম্পৃক্ততায় একটি সমন্বিত অংশীদারিত্বে উন্নীত করতে আগ্রহী। পাশাপাশি, এই সফরকালে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতার বিষয়টিও আলোচনায় অগ্রাধিকার পাবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও ইউএইর মধ্যে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউএস) সই হতে পারে। কিন্তু, এ সমঝোতা স্মারকগুলো এখনো চূড়ান্ত হয়নি। 

দুবাইয়ের শাসকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সিবিশন সেন্টারের (ডিইসি) দুবাই এক্সপো পরিদর্শন করবেন এবং আন্তজাতিক নারী দিবস উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনার অংশ নেবেন। 

পরে তিনি ডিইসিতে বাংলাদেশ প্যাভিলিয়ন ও ইউএই প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ডিইসিতে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করবেন।

৯ মার্চ শেখ হাসিনা আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও সংযুক্ত আরব আমিরাতের জাতির মাতা শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।

১০ মার্চ প্রধানমন্ত্রী সকালে এফএও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকে যোগ দেবেন। সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের যৌথ আয়োজনে এক বিজনেস ফোরামে যোগ দেবেন।

১১ মার্চ সফরের শেষ দিনে শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক অভ্যর্থনায় যোগ দেবেন।
এছাড়াও, তিনি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশি কমিউনিটি পরিচালিত ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল’ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

১২ মার্চ প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-১৩০২ এর একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে ফিরবেন।

এমএসএম / জামান

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, অস্বস্তি থেকে মুক্তি মিলবে কবে?

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে

হৃদয়ে ঢাকা-৪১৬ : ডিএসসিসির উদ্যোগে চলচ্চিত্র উৎসব

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?

জনগণের সচেতনতার মাধ্যমে শহরকে ক্লিন ঢাকা করা হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ; নতুন স্থাপনা উদ্বোধনকালে আনসার-ভিডিপি মহাপরিচালক

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা