রসুনের আচার তৈরি করবেন যেভাবে
মুখের রুচি কিংবা খাবারের স্বাদ বাড়াতে আচার বেশ সহায়ক। বিশেষ করে বিভিন্ন ধরনের কাঁচা ফল দিয়ে তৈরি করা হয় আচার। শুধু কি ফল? পেঁয়াজ, কাঁচা মরিচ কিংবা রসুনের আচারও কি জিভে জল আনে না? রসুন এমনিতেই উপকারী একটি ভেষজ। এটি দিয়ে তৈরি আচারও উপকারী, সেইসঙ্গে সুস্বাদুও। চলুন জেনে নেয়া যাক রসুনের আচার তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : রসুন- দেড় কেজি, সরিষা বাটা- ১ কাপ, আদা বাটা- ৩ টেবিল চামচ, পাঁচফোড়ন- ৩ চা চামচ, হলুদের গুঁড়া- ১ চা চামচ, মরিচের গুঁড়া- ১ চা চামচ, লেবুর রস বা ভিনেগার- ২ কাপ, সরিষার তেল- পরিমাণমতো, চিনি- স্বাদমতো, লবণ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : আদা বাটা, সরিষা বাটা ও ভিনেগার বা লেবুর রস একসঙ্গে গুলিয়ে রেখে দিন। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিন। তেল গরম হলে তাতে পাঁচফোড়ন দিন। এবার চুলার আঁচ কমিয়ে আদা ও সরিষা বাটা, হলুদ-মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি মিশে গেলে রসুনগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকুন। আঁচ সামান্য বাড়িয়ে দিন। তেল-মসলা ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। রসুন সেদ্ধ হয়ে এলে আঁচ কমিয়ে দিন। চিনি ও লবণ দিয়ে দিন স্বাদমতো। মাঝে মাঝে নেড়ে দিন। ঝোল শুকিয়ে এলে তেল গায়ে উঠে আসবে। এবার নামিয়ে নিন। ঠান্ডা হলে কাঁচের পাত্রে সংরক্ষণ করুন সুস্বাদু রসুনের আচার।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন