ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আজ দেশের উদ্দেশে রওনা হচ্ছেন সেই ২৮ নাবিক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ৩:৫৯

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক আজ মঙ্গলবার (৮ মার্চ) যে কোনো সময় দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশ হয়ে তারা বাংলাদেশে ফিরবেন।আজ বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাদের জন্য ইতোমধ্যে প্লেনের টিকিট নিশ্চিত হয়েছে। তবে কোন ফ্লাইটে, কখন তারা রওনা করবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ হয়ে তারা দেশে ফিরবেন।

বিএমএমওএ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন জানান, সর্বশেষ তথ্যানুযায়ী আটকে পড়া নাবিকরা রোমানিয়ায় অবস্থান করছিলেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তাদের দেশে ফেরার সময়, ফ্লাইট ও অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য জানানো সম্ভব হবে। এছাড়া হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের ম‍ৃতদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। ভারতের মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। সেখান থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির।

তবে এর মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে অলভিয়া সমুদ্রবন্দরে ২৯ জন নাবিক নিয়ে জাহাজটি আটকে পড়ে। গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেয়া হয়। পরে তাদের নিরাপদ বাংকারে রাখা হয়।

পরে হাদিসুরের মৃতদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করে মালদোভাতে নেয়া হয়। ৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে রোমানিয়া পৌঁছান।

জামান / জামান

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ