ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গণআন্দোলনে ভেসে যাবে আ’লীগ সরকার : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৩-২০২২ বিকাল ৫:৪০

বর্তমান সরকার ও তাদের পেটোয়া বাহিনী দ্বারা কেউ নিরাপদ নয়। মানুষের জান-মালের নিরাপত্তা অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনাচার-অবিচারের এক মধ্যযুগীয় বর্বর শাসনের মধ্যে দেশের জনগণ রুদ্ধশ্বাস অবস্থায় দিনাতিপাত করছে। এক ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে দেশ। সরকারের অন্যায়ের বোঝা এতো বেশি হয়েছে যে, এর ভারেই তাদের পতন অত্যাসন্ন। জনগণ আর বসে থাকবে না, গণআন্দোলনে ভেসে যাবে অবৈধ শাসকগোষ্ঠী। বুধবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশজুড়েই চলছে সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব। বিরোধী দলসহ ভিন্নমতের মানুষদের কন্ঠরোধ করার জন্য সারাদেশে এরা গড়ে তুলেছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো। এদের দ্বারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষসহ সাধারণ জনগণ।

বিবৃতিতে ফেনী জেলার ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ এবং দাগনভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলা এবং তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার জন্যই এদের বিকৃত ক্ষমতাক্ষুধায় দেশে বিরাজ করছে এক ভীতির পরিবেশ। এরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে অবৈধ শাসনকে প্রলম্বিত করার জন্য। জবাবদিহিতা অদৃশ্য করেছে লুটপাটের রাজত্বকে নিষ্কণ্টক করার জন্য।

এ সময় মির্জা ফখরুল অবিলম্বে ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ এবং দাগনভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবি করেন তিনি।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন