বিএফএসএ এবং এফআইসিসিআই মতবিনিময় সভা
বুধবার, সকাল ১১.০০টায় বিএফএসহ সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সাথে ফরেইন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)- এর প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএফএসএ'র সদস্য জনাব মঞ্জুর মোর্শেদ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সভার প্রধান অতিথি ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইউম সরকার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এফআইসিসিআই এবং বিএফএসএ যৌথভাবে কাজ করলে অনেক সমস্যা বের করে সমাধান করার পথ সুগম হবে এবং বাংলাদেশে খাদ্য নিরাপদতার পরিবেশ তৈরী হবে।"
এফআইসিসিআই এর সদস্য জনাব দীপাল তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, দক্ষতার বিকাশ, অভিজ্ঞতার বিনিময় ইত্যাদির বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
কর্তৃপক্ষের সদস্য জনাব মোঃ রেজাউল করিম খাদ্যের নিরাপদতার বিষয়টিকে একটি চলমান অনুষঙ্গ হিসেবে আখ্যা দিয়ে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিরোধমূলক কার্য সম্পাদন করতে দরকার জনসচেতনতা এবং তা সম্পন্ন করতে এফআইসিসিআই এর সহযোগিতা দরকার।
এফআইসিসিআই এর নির্বাহী পরিচালক জনাব টি আই এম নুরুল কবির বিএফএসএ'র বসবাস তাঁদের অন্তকরণে বলে অভিহিত করে বলেন, বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে যৌথভাবে কাজ করার জন্য তাদের দরজা সবসময় খোলা।
এতে আরো উপস্থিত ছিলেন বিএফএসএ'র সদস্য জনাব শাহনওয়াজ দিলরুবা খান ও প্রফেসর ড. আব্দুল আলীম, পেপসিকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব দেবাশীষ দেব, কোকাকোলা বাংলাদেশ লিমিটেড এর এমডি জনাব টুং টা ডুই প্রমুখ ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস
ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না
চায়ের দেশে কফির কাপে বদলে যাচ্ছে আড্ডা
কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, ঢাকায় ট্রেনের লম্বা সারি
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
বিদায় নেবে মৌসুমি বায়ু, শেষভাগে বৃষ্টি ও লঘুচাপের আভাস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ