ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মলদোভার পথে হাদিসুরের ম‍ৃতদেহ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৬:৪০

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মৃতদেহ অবশেষে ইউক্রেন থেকে রোমানিয়া নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (১১ মার্চ) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশ্যে যাত্রা শুরু করে মৃতদেহবাহী ফ্রিজারভ্যান। আজ রাত ১২টায় এটি রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে।

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির কারণে অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের মৃতদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। মৃতদেহটি বৃহস্পতিবার ভোরে রোমানিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু রোমানিয়ান অথরিটি শেষ মুহূর্তে হাদিসুরের পরিবারের সম্মতিপত্র চাওয়ায় যাত্রা বিলম্বিত হয়। বাংলাদেশ থেকে ই-মেইলে সম্মতিপত্র পাঠানো হয়। যাবতীয় প্রস্তুতি শেষ করে শুক্রবার বেলা সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশ্যে রওনা হয়।

জানা যায়, বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজটি। পরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে বৃহস্পতিবার জাহাজটি থেকে সরিয়ে নেয়া হয় বলে জানায় বিএসসি।

এরপর হাদিসুরের ম‍ৃতদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দরসংলগ্ন বাংকার (শেল্টার হাউস) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক। পরদিন রোববার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান। বুধবার ২৮ নাবিক রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন। তার মধ্যে ১২ নাবিক বুধবার রাতেই নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে যান।

জামান / জামান

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

কেএনএফের পোশাক তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ইয়াবার তথ্য ফাঁস সন্দেহে হত্যা, অটোরিকশা বিক্রি করে টাকা ভাগাভাগি

শিক্ষকদের চাকরি জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা