গায়ক শেখ সাদীর সঙ্গে নায়িকা ফারিনের রোমান্স
এই সময়ের তরুণ গায়কদের একজন শেখ সাদী। ‘ললনা’সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতাঙ্গনে পরিচিতি পেয়েছেন তিনি। শেখ সাদী এবার নিয়ে আসছেন নতুন গান-ভিডিও ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’।
গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন আসিফ শাহরিয়ার। সংগীতায়োজনে আলভী আল বেরুনী। গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ।
আর এই ভিডিওতে শেখ সাদীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত নায়িকা ফারিন খান। এবারই প্রথম দুজন একসঙ্গে কোনো কাজ করলেন।
এই প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘এই গানটির ভিডিও নির্মাণ করতে গিয়ে আমাদের মনে হয় ফারিন খান হলে ভালো হবে। সে দারুণ কাজ করেছে। কাজটি নিয়ে আমরা পুরো টিম সন্তুষ্ট। আশা করি সবাই পছন্দ করবেন।’
ফারিন খান বলেন, ‘শেখ সাদী গায়ক হলেও তার মধ্যে অভিনয় গুণ আছে। তার সব গানে সে নিজেই মডেল হয়। তার সঙ্গে এই কাজটি আমি খুব উপভোগ করেছি। এখন দর্শক-শ্রোতারা কীভাবে গ্রহণ করেন সেটা দেখার অপেক্ষায়।’
আগামীকাল রোববার (১৩ মার্চ) ইউটিউবে নিজের নাম খোলা চ্যানেলে ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ উন্মুক্ত করবেন শেখ সাদী।
এমএসএম / এমএসএম
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের