যে কারণে বাতিল হলো সানি লিওনের ঢাকায় আসার অনুমতি
সানি লিওন ছিলেন পর্ন তারকা। নীল সিনেমার জগতে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তবে সেই বিতর্কিত ভুবন ছেড়ে এসেছেন বলিউডে। নাম লিখিয়েছেন সিনেমায়। বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। আবার আইটেম গানেও শরীরী আবেদন ছড়িয়ে বাজিমাৎ করেছেন।
বাংলাদেশের প্রজেক্টেও কাজ করেছেন সানি লিওন। কিছুদিন আগেই টিএম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত একটি মিউজিক ভিডিওতে কোমর দুলিয়েছেন তিনি। যেটাতে কণ্ঠ দিয়েছেন ঐশী।
কিন্তু কখনো বাংলাদেশে আসা হয়নি সানির। ২০১৫ সালে একটি অনুষ্ঠানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তিনিও রাজি হন সানন্দে। কিন্তু দেশের ইসলামিক সংগঠনগুলোর প্রতিবাদের মুখে আসা হয়নি তার।
ফের বাংলাদেশ সরকার বাতিল করল সানির আসার অনুমতি। সম্প্রতি একটি সিনেমায় অভিনয়ের জন্য সানি লিওনসহ ভারতের ১১ জন অভিনয়শিল্পীকে বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। কিন্তু কদিন পরই সেই তালিকা থেকে সানিকে বাদ দেওয়া হয়। অর্থাৎ তার অনুমতি বাতিল হয়ে যায়।
কিন্তু কেন? এর জবাব দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি জানান, পরিচয় গোপন রেখে আবেদন করার কারণে সানির ঢাকায় আসার অনুমতি বাতিল করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওন। কিন্তু তার সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইন-বহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।’
উল্লেখ্য, ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে সানি লিওনের সঙ্গে ভারতীয় ১০ জন শিল্পীকে বাংলাদেশে এসে শুটিং করার অনুমতি প্রদান করা হয়। সেখানে তার নাম ‘করণজিৎ কৌর ওয়েভার’ এবং তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক উল্লেখ করা হয়। যদিও সানির আসল পরিচয় এটাই। কেবল পেশাদার জীবনে তিনি সানি লিওন নামে পরিচিত।
এমএসএম / এমএসএম
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের