ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জিএম কাদেরের 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১:৫৪

দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। বুধবার (২৬ মে) সকালে এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। 

করোনাকালে প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক উল্লেখ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে রোগীদের।

দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না বলে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, আমরা চাই বিনা চিকিৎসায় যেন একজন রোগীরও মৃত্যু না হয়।

জামান / জামান

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই