ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ১২:১৭

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন। 
পোস্টে তিনি বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’এদিকে নির্বাচনের পর দেশজুড়ে নৈরাজ্য ও জুলুমতন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে তা অবিলম্বে বন্ধের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দলটিকে শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
শনিবার দিবাগত রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এনসিপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি। আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ন রাখব। নরেন্দ্র মোদি যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদের ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না।’
দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, ‘অত্যন্ত লজ্জার সঙ্গে আমরা দেখছি, বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম, একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন আপনি অভয় দিলে প্রশ্ন করব, না হলে করব না। আমরা অত্যন্ত লজ্জার সঙ্গে দেখছি, ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল, সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারাদেশে ঘটছে।’
তিনি বলেন, ‘এবারের এনসিপি এবং ১১ দলীয় জোটকে আমাদের মা-বোনেরা তাদের সমর্থন দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন। 
আসিফ মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের ৪৬ শতাংশ জনগণ আপনাদেরকে ভোট দেয়নি। এই মা-বোন এবং তরুণদের বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি দমন-পীড়নের মাধ্যমে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জ্বলজ্বল করে জ্বলছে।’

 

এমএসএম / এমএসএম

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই