রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর মধ্য দিয়ে ঢাকায় কাজ শুরু করলেন তিনি। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।
এর আগে নতুন মার্কিন রাষ্ট্রদূত গত ১ মার্চ দায়িত্ব নিতে বাংলাদেশে পৌঁছান।ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া পিটার হাস একজন পেশাদার কূটনীতিক।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় যোগ দেয়ার আগে পিটার হাস পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি লন্ডন, বার্লিন, জাকার্তা ও ওয়াশিংটনে বিভিন্ন পদে কাজ করেছেন।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির