ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আল-আকসায় ফিলিস্তিনিদের উল্লাসে ইসরায়েলি পুলিশের হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২১ বিকাল ৬:৫৪

জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর শুক্রবার এ ঘটনা ঘটল। খবর আল জাজিরার।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন।


পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, ‘তারা গান গাচ্ছিল এবং চিৎকার করছিল। এ সময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়তে শুরু করে।’

রমজান মাসে ফিলিস্তিনিদের সঙ্গে কট্টর ইহুদি জাতীয়তাবাদী ও ইসরায়েলি পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন শত শত ফিলিস্তিনি। এর জের ধরে ১০ মে গাজা থেকে হামাস ইসরায়েলে রকেট হামলা চালালে জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে।

টানা ১১ দিন ধরে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলার পর শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ।


ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৬৬টি শিশুও রয়েছে। এছাড়া হামাসের পাল্টা হামলায় ইসরায়েলে মারা গেছেন ১২ জন।

রিয়াদ / রিয়াদ

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের