তেজস্বী ২৫টা বাচ্চা চায়, জানালেন করন
বিগ বসে তাদের প্রেমের শুরু। এরপর তাদের নিয়ে আলাপ-আলোচনা, গুঞ্জন কম হয়নি। বি-টাউনে সব সময়ই আলোচনায় থেকেছে করন কুন্দ্র ও তেজস্বী প্রকাশের নাম। এরই মধ্যে তেজস্বীকে নিয়ে করনের এক মন্তব্যে নতুন করে শুরু হয়েছে আলোচনা ঝড়।
বিয়ে কবে করছেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও করণ কুন্দ্র বলছেন, তিনি ভালো বাবা হবেন। শুধু তাই নয়, তেজস্বী ২৫ সন্তান চান বলেও মন্তব্য করেছেন তিনি।
করণ বলেছেন, আমি ভালো বাবা হব। যখন আমি অনেক ছোট ছিলাম, যখন আমার দিদির ছেলেরা হয়েছিল। সে সময় আমার মাত্র ১২ বছর বয়স। ওরা আমার সঙ্গেই বেশিরভাগ সময় থাকত। তাই আমার মনে হয়, বাচ্চাদের সঙ্গে আমার বন্ডিং ভালো।
মেয়ে সন্তানের বাবা হওয়ার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।
এদিকে সম্প্রতি তেজস্বীর বাড়িতে দেখা গিয়েছিল করন কুন্দ্রাকে। বিগ বসের পর এখন নাগিন ধারাবাহিকে দেখা যাচ্ছে তেজস্বীকে।
অন্যদিকে, আকাসার সঙ্গে কামলে গানে দেখা গিয়েছে করন কুন্দ্রাকে। বিগ বস ১৫-এর প্রতিযোগী ছিলেন আকাসাও।
এমএসএম / এমএসএম
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের