ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

বদলে গেল নাম, সামনে এলো বঙ্গবন্ধুর বায়োপিকের প্রথম ঝলক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৩-২০২২ বিকাল ৫:৫৯

বিশাল বাজেট ও আয়োজনে নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। গত দুই বছর ধরে এর নির্মাণযজ্ঞ চলছিল। অবশেষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। সেটা দেখে চমকে গেলো সবাই! কেননা বদলে গেছে সিনেমাটির নাম।

ঘোষণার পর থেকে এতদিন পর্যন্ত ‘বঙ্গবন্ধু’ নামটাই শোনা যাচ্ছিল। গণমাধ্যমেও এই নামে সিনেমাটিকে পরিচয় করানো হয়। তবে সদ্য প্রকাশ্যে আসা ফার্স্ট লুক পোস্টারে সেই ধারণা পাল্টে গেল।

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘মুজিব’। ট্যাগলাইনে দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’। আজ দুপুরে এফডিসিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পোস্টারটি উন্মুক্ত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ আরও অনেকে।

‘মুজিব’ সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের নামজাদা নির্মাতা শ্যাম বেনেগাল। এতে শুভ ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী