রেকর্ড সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি
এ বছর একুশে বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানে মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমি পরিচালক জালাল উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, এবারের মেলায় কেবল বাংলা একাডেমির ১ কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি হয়েছে। আর পুরো মেলায় বিক্রি হয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই। প্রকাশকদের হিসাব অনুযায়ী গত বছর মেলায় তিন কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সে অনুযায়ী এবার ১৭ গুণ বেশি টাকার বই বিক্রি হয়েছে।
জালাল উদ্দিন বলেন, এবারের মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমি পরিচালিত জরিপ অনুযায়ী এবারের মেলায় মানসম্মত বই প্রকাশ হয়েছে ৯০৯টি, যা মেলায় প্রকাশিত নতুন বইয়ের হিসাবে ২৫ শতাংশ।
করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এ বছর বইমেলা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। প্রথমে বলা হয়েছিল মেলা হবে ১৪ দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু পরে প্রকাশক, পাঠক ও দর্শণার্থীদের আগ্রহে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির