ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনাকে গ্রিসের প্রধানমন্ত্রীর ফোন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৩-২০২২ সকাল ৭:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কথা বলেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসুতাকিস। শুক্রবার (১৮ মার্চ) এ ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন দুই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়েছে, গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষে গ্রিসের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

ফোনালাপে গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজের কাছে গ্রিসে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ভূমিকার কথা স্বীকার করেন।

এ সময় দুই নেতা বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন। তারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থিতাকে সমর্থন করতেও সম্মত হন।

পরে গ্রিসের প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। অপরদিকে, শেখ হাসিনাও মিতসুতাকিসকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে