ঘরেই তৈরি করুন কুলফি মালাই
গরমে ঠাণ্ডা ঠাণ্ডা কুলফি মালাই খাওয়ার মজাই আলাদা। এটি খেতে খুবই সুস্বাদু। তবে সব সময় তো আর কুলফি মালাই কিনতে পাওয়া যায় না। তাই চাইলে ঘরেই ঝটপট তৈরি করতে পারেন মালাই বা আইসক্রিম। তাও আবার খুব অল্প সময়ে ও উপকরণ দিয়েই। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপি-
উপকরণ : দুধ ৫০০ গ্রাম, ফ্রেশ ক্রিম আধা কাপ, ৩. কনডেন্স মিল্ক আধা কাপ, যে কোনো ফলের রস ১ কাপ, চিনি আধা কাপ (স্বাদ মতো), জাফরান সামান্য, আইস পাউডার ১ চা চামচ, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ ও, কাজু বাদাম কুঁচি ১ টেবিল চামচ।
পদ্ধতি : প্রথমে অল্প আঁচে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর ফ্রেশ ক্রিম ও কনডেন্স মিল্ক দিয়ে আরও ৫ মিনিট রাখুন। খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিন। এরপর দুধ ঠান্ডা করে জাফরান, ফলের রস ও চিনি দিয়ে বিট করুন। চাইলে ফলের রসের বদলে মেশাতে পারেন যে কোনো ফ্লেভার। কুলফির মিশ্রণে বাদাম কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চাইলে মিক্সারে ৩০ সেকেন্ড বিট করে নিতে পারেন।
কুলফি তৈরির এবার পছন্দসই আকৃতির বক্স নিন। এতে মিশ্রণ ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। ৬ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন ঘরে তৈরি মজাদার কুলফি মালাই।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত