ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিলে কঠোরহস্তে দমন : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ২:৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মাঝে মাঝে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দেয়। তবে সরকার তা কঠোর হস্তে দমন করেছে। ভবিষ্যতে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিলে তাদেরও কঠোর হস্তে দমন করা হবে। আজ বুধবার (২৬ মে) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধপূর্ণিমা ‍উপলক্ষে জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির দেশ। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে। কিন্তু মাঝে মাঝে একটি অপশক্তি মাথাচাড়া দেয়। ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমরা তাদের কঠোর হস্তে দমন করেছি সামনেও দমন করব। তারাই এ কাজটি করে যারা নিজেদেরকে বাঙালি পরিচয় না দিয়ে বলে- আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান। আমরা বাঙালি এটা আমাদের প্রথম পরিচয়, তারপরও ধর্মীয় পরিচয়।

ড. হাছান মাহমুদ বলেন, শুধু বৌদ্ধ ধর্ম নয়; সব ধর্মই সার্বজনীন মানুষের কল্যাণ সাধন করে।

সংগঠনের সভাপতি ড. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক প্রসনজিৎ, বৌদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা কমিটির আহ্বায়ক গৌতম বড়ুয়া অপু প্রমুখ।

জামান / জামান

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই