ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিতর্ক উপেক্ষা করে নিজেই বেবি বাম্পের ছবি পোস্ট নুসরাতের!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১১:৫১

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। এমন খবর সামনে আসার পর থেকেই বিস্তর জলঘোলা শুরু হয়েছে। নুসরাতের সন্তানের বাবা কে? এ প্রশ্নেই এখন সরগরম নেটদুনিয়া। তবে সেসবে কান দেননি তিনি। তাই হাজার নিন্দা-সমালোচনার মধ্যেও নিজেই ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন তিনি।

রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নুসরাতের গায়ে গোলাপি রঙের চাদর। আলতভাবে হাতটি রেখেছেন পেটের উপর। তবে ভালোভাবে দেখলে নজরে পড়বে বেবি বাম্প। খোলা চুল আর মুখে একগাল হাসি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উদারতাই সবকিছু বদলে দেয়।’
অর্থাৎ হাজার সমালোচনায় যে তিনি বিন্দুমাত্র বিচলিত নন, সেটাই বুঝিয়ে দিলেন। আর ছবিটি পোস্ট হওয়ার পর নতুন করে আবার নুসরাতের সন্তানের পিতৃপরিচয়ের খোঁজ শুরু করেছে নেটিজেনরা।

তবে নিখিলের সঙ্গে সম্পর্কে ইতি টেনে কি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত? এই গুঞ্জনের মাঝেই আবার বোমা ফাটিয়েছিলেন তিনি। 

তিনি জানান, তুরস্কে নাকি তিনি নিখিল জৈনের সঙ্গে বিয়েই করেননি। বরং তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাই বিবাহবিচ্ছেদের কোনো প্রশ্নই নেই। এরপর থেকেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, তাহলে সরকারি নথিতে কেন স্বামীর নামের জায়গায় নিখিল জৈন লিখেছেন নুসরত? কেন সাংসদ হিসেবে শাখা-সিঁদুর পরে লোকসভায় হাজির হয়েছিলেন? তাহলে কি সবটাই মিথ্যে? এই নিয়ে আলোচনা যখন চরমে, ঠিক তখনই জানা যায়, আগামী সেপ্টেম্বর মাসেই নাকি মা হতে চলেছেন তিনি।

প্রীতি / প্রীতি

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে