ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কাকে বাবা দিবসের শুভেচ্ছা জানালেন সুস্মিতা-কন্যা?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১২:১৩

রবিবার (২০ জুন) ছিল বিশ্ব বাবা দিবস। এই দিনটাতে সবাই তার বাবার জন্য বিশেষ কিছু করার চেষ্টা করেন। তার জন্য সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা। রবিবার সকাল থেকেই সাধারণ মানুষ থেকে তারকা- সকলেই যার যার বাবার সঙ্গে ছবি পোস্ট করতে মজে ছিলেন। ক্যাপশনে ছিল ভালোবাসার প্রকাশ।

এই তালিকা থেকে বাদ গেলেন না সাবেক ‘মিস ইউনিভার্স’ ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বড় মেয়ে রেনেও। তিনিও বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নিজের বাবাকে। নিশ্চয়ই ভাবছেন, সুস্মিতার দত্তক কন্যার বাবা আবার কে? তাহলে কি সুস্মিতার প্রেমিক রেহমান শলেকেই বাবা হিসেবে মেনে নিলেন তিনি?

না ঘটনা সেরকম নয়। রেনে তার মা সুস্মিতা সেনকেই বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন ইনস্টাগ্রামে মা সুস্মিতা ও ছোট বোন আলিশার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন রেনে। ক্যাপশনে লেখেন, ‘শুভ বাবা দিবস মা। আমার ও আলিশার জন্য দুটি দায়িত্ব তুমি পালন করেছো।’

২০০০ সালে এই রেনেকে যখন সুস্মিতা সেন দত্তক নেন, তখন নায়িকার বয়স মাত্র ২৪। ভরা যৌবন। সংসার করার আদর্শ সময়। কিন্তু তিনি বিয়ে না করে ওই বয়সে সন্তান দত্তক নিয়ে চমকে দেন গোটা বিশ্বকে। সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্ত নেন। তারপর ২০১০ সালে দত্তক নেন ছোট মেয়ে আলিশাকে। বর্তমানে দুই মেয়েকে নিয়ে তার সুখের সংসার।

প্রীতি / প্রীতি

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে