টিসিবির ট্রাকের পেছনে নতুন করে ‘বাসন্তী’ খোঁজার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
মূল্যস্ফীতি নিয়ে গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি অভিযোগ করেছেন, এখন টিসিবির ট্রাকের পেছনের মিছিলটা পত্রিকায় বড় করে দেখানো হয়। বিরোধী রাজনৈতিক শক্তি সমর্থিত কিছু পত্রিকা, গোপন বা প্রকাশ্যে নতুন করে বাসন্তী খোঁজার চেষ্টা করছে। মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ড. শামসুল আলম বলেন, এখন একটা প্রবণতা হলো ট্রাকের পেছনে মিছিলটা বড় করে দেখানো হয়। এখন অনেক পত্রিকায় বা নেতৃত্ব স্থানীয় পত্রিকায় এসব দেখি। দু-একটা বাংলা ও ইংলিশ পত্রিকায়ও দেখি এসব চিত্র। ছবি দিয়েছে যে রাস্তায় শুয়ে আছে কিন্তু ড্রেসটা দেখা যাচ্ছে সুন্দর শাড়ি। আমি যেটা বলতে চাই একটা প্রচেষ্টা চলছে রাজনৈতিকভাবে বিরোধী রাজনৈতিক শক্তি সমর্থিত কিছু পত্রিকা, গোপন বা প্রকাশ্যে নতুন করে বাসন্তী খোঁজার চেষ্টা করছে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে ড. শামসুল আলম বলেন, এখন কোভিড সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্বেই একই ধরনের সমস্যা কোভিড। রাশিয়ার যুদ্ধের আগেও মূল্য কম ছিল। আমাদের হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি আমাদের দেশের কারণে হচ্ছে না। আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা যথেষ্ট ভালো। চৈত্র মাসেও দেশের বাজারে পর্যাপ্ত শাক-সবজি পাওয়া যাচ্ছে। আমাদের ইনফ্লেশনের মূল কারণ আমদানি করা পণ্য।
ড. শামসুল আলম বলেন, শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতির হার ১৫ দশমিক ১, পাকিস্তানে চলছে ১২ দশমিক ২ শতাংশ, ব্রাজিলে ১০ দশমিক ৪, ভেনিজুয়েলায় ৩৪০ শতাংশ, আর্জেন্টিনায় ৫২ দশমিক ৩ শতাংশ, তুরস্কে ৫৪ দশমিক ৪ আর বাংলাদেশে ৬ দশমিক ১ শতাংশ। আমরা সুন্দরভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছি। এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্য দিচ্ছি।
এমএসএম / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির