‘আরাধ্যা’র ফটোশুটে একঝাক মডেল
বাঙালি উৎসবপ্রিয়। যে কোনো উৎসবে পোশাকে তারা বৈচিত্র চায়। কিছুদিন পরেই পহেলা বৈশাখ এবং এর পরেই ঈদ। আসন্ন দুটি উৎসব উপলক্ষে নাটক, মিউজিক ভিডিও এবং ফ্যাশন হাউসগুলোর ফটোশুটে অংশ নিচ্ছেন তারকারা। সম্প্রতি তারই ধারাবাহিকতায় দেশের একঝাক জনপ্রিয় মডেল ‘আরাধ্যা’ ফ্যাশন হাউসের ফটোশুটে অংশ নেন।
গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অংশ নেন লিনডা, তৃণ, নিহাফ, জেরিন তাসনিম অন্তরা, ইমরান খান, শিমুলসহ অনেকে। রাজধানীর উত্তরায় এর শুট করা হয়। ক্যামেরায় ছিলেন মেহেরাব।
মডেল তৃণ বলেন, ‘নিয়মিত মডেলিং করছি। এখন কাজের ব্যস্ততা একটু বেশি। কারণ সামনে পহেলা বৈশাখ ও ঈদ। যে কোনো উৎসবে নতুন ড্রেস পরিধান করেন মানুষ। এই উৎসবকে সামনে রেখে আরাধ্যা ফ্যাশন হাউজে বেশকিছু নতুন পোশাকের শুট করেছি।’
কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘ঈদকে সামনে রেখে ফটোশুটের ব্যস্ততা বেড়েছে। ঈদের নতুন ডিজাইনের পোশাকের জন্য ফটোশুট করছে ফ্যাশন হাউজগুলো। নতুন কনসেপ্ট নিয়ে দেশের জনপ্রিয় মডেল ও তারকাদের নিয়ে শুট করছি। ‘আরাধ্যা’ ফ্যাশন হাউজের শুট বেশ ভালো হয়েছে।’
এমএসএম / এমএসএম
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার
কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!
হেনস্তার শিকার ইমন
২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার
বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি
টাইগার শ্রফকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৩
সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা
শারদীয় সাজে নজর কাড়লেন সেমন্তী
Link Copied