‘আমি মরলে আমায় নিয়ে যেন মিডিয়ায় সার্কাস না হয়’
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তার বাড়িতে সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় অস্বস্তিতে ফেলেছে শ্রীলেখা মিত্রকে।
তাই বৃহস্পতিবার বিকেলে ইউটিউব চ্যানেলে আগে বলা কথা আরও একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। সেখানে তিনি বলে ‘আমি মরলে আমায় নিয়ে যেন ইন্ডাস্ট্রি আর মিডিয়ায় সার্কাস না হয়।’
এ কথার মানে বুঝাতে অভিনেত্রী বলেন, এক, বেঁচে থাকতে কেউ খোঁজ নেবেন না। মৃত্যুর পর সবাই জড়ো হবেন। এটা আমি চাই না। দুই, বেঁচে থাকতে আমার সব খারাপ, আর মৃত্যুর পরে সব ভাল- এটাও কাম্য নয়।
শ্রীলেখার ইচ্ছে, তিনি শান্তিতে, নীরবে চলে যাবেন। এখনও তার বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। তখনও যেন না থাকে। এই ইচ্ছে তিনি মেয়েকে, তার ঘনিষ্ঠদের জানিয়ে যাবেন। আলাদা করে ইচ্ছাপত্রে লিখেও যাবেন। তার শেষযাত্রায় সামিল হবেন শুধু তার আত্মীয়, কাছের মানুষেরা।
এমএসএম / এমএসএম
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার
কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!
হেনস্তার শিকার ইমন
২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার
বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি
টাইগার শ্রফকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৩
সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা